ঢাকাThursday , 20 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের ওপর কেউ আস্থা রাখতে পারছে না

Link Copied!

ershadনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিদেশি ও দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না। তাই আস্থা ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।
বৃহস্পতিবার রংপুরের একটি হোটেলে জাতীয় পার্টির জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেছেন , বিদেশি ও দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না। তার জলন্ত প্রমাণ চীনের রাষ্ট্র প্রধান বাংলাদেশ সফরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাক্ষৎ দিয়েছে। কিন্তু সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে ডাকা হয়নি। এটা আমাদের প্রতি আস্থাহীনতার বড় প্রমাণ।
তিনি বলেন, আগামী ২০ নভেম্বর রংপুরে জাতীয় পার্টি মহাসমাবেশ করবে। এই সমাবেশ থেকে জাতীয় পার্টি আবারো ঘুরে দাঁড়াবে।
সভায় অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন এমপি শওকত হোসেন নিলু, প্রাক্তন এমপি আব্দুর রশিদ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।