ঢাকাWednesday , 17 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিম নষ্ট হবে না ১ বছরেও!

Link Copied!

eggলাইফস্টাইল ডেস্ক : এই গরমে ফ্রিজ ছাড়া ডিম সংরক্ষণের কথা ভাবাই যায় না। অনেক সময় নরমাল ফ্রিজে ডিম বেশিদিন থাকলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তবে কোনো চিন্তা ছাড়াই মোটামুটি ১ মাস পর্যন্ত ডিম সতেজ রাখা যায়। স্বাদ এবং পুষ্টির বিন্দুমাত্র হেরফের না করেই এক বছর পর্যন্তও কি ডিম রাখা সম্ভব? হ্যাঁ, আপনি চাইলে ডিমকে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছর পর্যন্ত। সে ডিমে তৈরি হতে পারে পছন্দের যে কোন খাবারই। কিন্তু কীভাবে? জেনে নিন ছোট্ট একটি কৌশল।
যে ডিমগুলো সংরক্ষণ করতে চান সেগুলো আলাদা করে নিন। এবার পরিষ্কার একটি পাত্রে ডিম ভেঙে নিন। সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিতে হবে। তবে খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই। এবার এই ডিম গুলোকে ছোট ছোট বক্সে বা বাটিতে ভরে সংরক্ষণ করুন। বরফ জমানোর ট্রেতে আইস কিউব আকারেও সংরক্ষণ করতে পারেন। গোলানো ডিম কিউব আকারে জমে গেলে তা বের করে প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করতে পারেন। এতে ফ্রিজের জায়গা বাঁচবে।
ডিম না ফেটিয়ে কুসুম অক্ষুন্ন রেখেও ডিম সংরক্ষণ করা যেতে পারে। সেক্ষেত্রে ছোট কাপের ভেতর ডিম ভেঙে দিন। এমনভাবে ভাঙতে হবে যেন কুসুম আস্ত থাকে। এবার ডিমটি ডিপ ফ্রিজে রাখুন। জমে গেলে বের করে প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এই ডিম দিয়েও আপনি যে কোন খারাপ তৈরি করতে পারবেন অনায়াসে।