ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারের সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প

Link Copied!

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বৈজ্ঞানিক সেমিনার, সচেতনতামূলক কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।

দিনব্যাপী এ কর্মসূচিতে সহযোগিতা করে রেনাটা পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সকালে আলোক হেলথকেয়ারের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রচারণা চালানো হয়।

দুপুরে মিরপুরের আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডায়াবেটিস, থাইরয়েড, মেডিসিন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগটির প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধ নিয়ে আলোচনা করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম মুসা ও ডা. মাহমুদুল হোসেন। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-১০-এর আলোক হেলথকেয়ারের প্রধান শাখা এবং মিরপুর-৬-এর আলোক জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা দেওয়া হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রক্তচাপ, FBS/RBS, CBC, HbA1c, Serum Creatinine ও Urine R/M/E পরীক্ষার সুযোগ পান সেবাগ্রহীতারা। এ ছাড়া প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আলোক হেলথকেয়ার কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।