ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষাতেও ঘর থাকবে পরিচ্ছন্ন ও ঝরঝরে

Link Copied!

furnitureলাইফস্টাইল ডেস্ক : বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টির আগমন। রাস্তার অবস্থা যেমন শোচনীয় হয়, ঘরের অবস্থাও তেমন থাকে। বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হল ঘরবাড়ি জামা-কাপড় ও আসবাবপত্রে স্যাঁতসেঁতে ও ভেজা ভাব। ঝরঝরে অবস্থা উধাও হয়ে যায় জীবন থেকে। এছাড়াও রয়েছে পোকা-মাকড়ের উপদ্রব। সব মিলিয়ে থাকে অস্বস্তিকর অনুভূতি। বিশেষ কিছু উপায় জানা থাকলে বর্ষায় ঘরদোর থাকবে পরিচ্ছন্ন ও ঝরঝরে।
*বর্ষাকালে জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর করার জন্য আলমারিতে চকের টুকরা রেখে দিন। জামা-কাপড়ের স্যাঁতসেঁতে ভাব চলে যাবে নিমিষে।
*অনেক সময় দেখা যায় বর্ষায় চাল, ডাল ও আধাতে পোকার উপদ্রব দেখা দেয়। তাই চাল, ডাল ও আধা রাখার পাত্রে কয়েকটা শুকনা নিমপাতা রেখে দিলে দেখবেন পোকা আর হবে না।
*বিছানায় ফ্রেশ ভাব আনতে চাদরে মাড় দিয়ে ইস্ত্রি করে নিতে পারেন।
*বৃষ্টির সময় জানালা বন্ধ রাখুন, যাতে বাতাসের আদ্রতা ঘরের ভেতর না ঢুকে যায়।
*ঘরে কোনো ভাবে যদি পানি ঢুকেও যায়, তাড়াতাড়ি শুকনা করে মুছে নিন। তাহলে ভেজাভাব দূর হবে।
*বর্ষায় বিস্কুট রাখার পাত্রে ভিজেভাব দেখা যায়। তাই এক টুকরা ড্রাই সল্ট রেখে দিলে দেখবেন ভিজেভাব দূর হয়ে যাবে।
*মশা, মাছি ও পোকা-মাকড়ের উপদ্রব বর্ষাকালে বেশি দেখা যায়। তাই ফেলে দেয়া চায়ের পাতা ভালো করে শুকিয়ে ধূপের বদলে ব্যবহার করলে উপকৃত হবেন। দেখবেন চা-পাতার পোড়া গন্ধে পোকা-মাকড় পালিয়ে গেছে।
*এছাড়া মশা-মাছির উপদ্রব থেকে রক্ষা পেতে চাইলে কয়েকটা কর্পূর পানিতে ভিজিয়ে ঘরের এক কোণে রেখে দিন দেখবেন মশা-মাছির উপদ্রব কমে গেছে।
*বর্ষায় ঘরের মেঝেতে স্যাঁতসেঁতে ভাব লক্ষ্য করা যায়। যদি এই ভেজাভাব দূর করতে চান তাহলে রুম ফ্রেশনার স্প্রে করুন। দেখবেন ঘরের ভেতর একটা ফ্রেশ ভাব ফুটে উঠবে।
*পিঁপড়া দূর করতে ঘর মুছুন পানিতে ভিনেগার মিশিয়ে।