ঢাকাTuesday , 16 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরম ভাতে মজার শুটকি ভর্তা

Link Copied!

vortaলাইফস্টাইল ডেস্ক : চলছে বর্ষা মৌসুম। আদ্র এ আবহাওয়াতে সকাল বা দুপুরের খাবার একটু ঝাল স্বাদের হলেই যেন খাবারের আসল মজা। ধোয়া ওড়া গরম ভাতে হাত বুলানোর সময় প্লেটের এক কোণে পছন্দের শুটকি ভর্তা। আহা, খাওয়ার আগে দর্শনেই অর্ধেক স্বাদ উপভোগ। তার ওপর যদি সেই ভর্তা স্পেশাল স্বাদের হয় তাহলে তো কথায় নেই। বর্ষার এই দিনে সে স্বাদ নিতে আপনিই বা বাদ যাবেন কেন? আসুন শিখে নেয়া যাক, সহজে সুস্বাদু শুটকি ভর্তা বানানোর সহজ উপায়।
যা যা লাগবে
লইট্যা শুটকি আধা কাপ, পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন ১ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, শুকনা মরিচ স্বাদমতো, সরিষা তেল ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন
শুটকি গুলো ভালো করে ধুয়ে টেলে নিতে হবে। এবার টেলে নেয়া মরিচ, পিঁয়াজ কুচি, রসুন, জিরা, ধনেপাতা দিয়ে একসঙ্গে বেটে নিতে হবে। মিহি করে বেটে স্বাদমতো লবণ ও সরিষার তেল মেশাতে হবে। এভাবে ভর্তা করতে যেকোনো মাছের শুটকি হলেই চলবে। এবার গরম ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন পছন্দের লইট্যা শুটকি ভর্তা।