লাইফস্টাইল ডেস্ক : ভ্যাবসা গরম আর ঘামে চিটচিটে অনুভূতি সব সময়ই আরামের খোঁজ করে। তাই এই আবহাওয়ায় সবকিছু হওয়া চাই মনের মতো। বিশেষ করে পরনের পোশাকে আরামের আবেদন থাকে সবচেয়ে বেশি। সে আবেদন পূর্ণ করতে পোশাকের কাপড়, রং আর ডিজাইনের থাকতে হবে দারুণ সমন্বয়।
কখনো তপ্ত গরমে ঘামে ভেজা আবার কখনো বৃষ্টিতে স্যাঁতসেতে অবস্থা। এই সময়ে সবার চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনাররা প্রাধান্য সচেতন উপযোগী ফেব্রিক, কাপড়ের ধরণ, রং, ডিজাইন আর ফিটিং এর ব্যাপারে। হালকা গোলাপী, আকাশী, বেগুনীসহ শুভ্রতা ছড়ানো রঙের মেলা সাজিয়ে বসেছে পোশাকময়। আপনার প্রয়োজন এবং পছন্দের কথা মাথায় রেখে বাকেল আপ তাদের সংগ্রহে এনেছে গরম উপযোগী পোশাক সম্ভার। এসব পোশাক যেমন আরামদায়ক, তেমনি সতেজ ও সুন্দর।
গরমের এই দিনে একাধিক রং আর ডিজাইনের ভিড় থেকে আপনার পছন্দের পোশাকটি বেছে নিতে যোগাযোগ করতে পারেন, লেভেল -১, ব্লক – সি, দোকান নাম্বার ৩৪ ও ৩৫, যমুনা ফিউচার পার্ক এবং লেভেল -২, ব্লক – সি, দোকান নাম্বার ১, ২, ৩, ৪, ১৪, ১৫, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। ফোন – ০১৭৭৭৭ ৮৬৮৪৭ ।

