ঢাকাSunday , 14 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাদাপানিতে পায়ের অবস্থা কাহিল?

Link Copied!

paলাইফস্টাইল ডেস্ক : জরুরি কাজ, বাইরে যেতেই হবে। ঘর থেকে বের হয়েছেন মাত্র, আর তখনি ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে রিকশাও নেই। বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। ছাতা দিয়ে মাথা ঢাকলেন কিন্তু রাস্তার নোংরা কাদাপানিতে পায়ের অবস্থা কাহিল। বাসায় ফিরে উপযুক্ত যত্ন না নিলে পড়ে যাবেন নানা সমস্যায়। পায়ের নখে সংক্রমণ, চামড়ায় ‍ফুসকুড়ি, পায়ের ত্বক রুক্ষ্ম হয়ে যেতে পারে। এসব থেকে সুন্দর পা দুটিকে বাঁচাতে-
প্রথমত, বাড়িতে ফিরে পা দুটোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর গরম পানিতে কয়েক দানা খাওয়ার সোডা মিশিয়ে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার স্ক্র্যাব দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাতলা কাপড় বা তোয়ালে দিয়ে পা মুছতে হবে। এরপর ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন দিয়ে ম্যাসাজ করতে হবে।
দ্বিতীয়ত, চায়ের পাতা মিশ্রিত গরম পানির মধ্যে পা দুটিকে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এক চামচ মধু পায়ে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণ পর পা ধুয়ে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন লাগাতে হবে। তবে যাদের অ্যালার্জির লক্ষণ আছে, তারা জলপাই তেল অল্প গরম করে পায়ে ম্যাসাজ করতে পারেন। পা আরও নরম করতে পায়ে লোশন মেখে সুতি মোজা পরে থাকা ভালো।