ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌক্তিক গর্ভপাতের স্বাস্থ্যগত জরুরি

Link Copied!

sisuস্বাস্থ্য ডেস্ক : জন্মপ্রক্রিয়ায় গর্ভাশয়ের ভ্রুণ ডিম্বানু নিষেকের পর শিশুর শরীর গঠন শুরু হয়। শরীর গঠনের প্রথম দিন থেকে পরবর্তী পাঁচ মাস বা ২০ সপ্তাহের মধ্যে যে কোনো সময়ে প্রসবের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার নামই গর্ভপাত বা Abortion। কখনো কখনো গর্ভপাত ইচ্ছা করে ঘটানো হয়, আবার কখনো সন্তান ধারণের ইচ্ছা থাকলেও নিজে নিজে গর্ভপাত হয়ে যেতে পারে।
মায়ের স্বাস্থ্য রক্ষা বা শিশুর শারীরিক পরিস্থিতি অস্বাভাবিক থাকলে বৈধভাবেও গর্ভপাত করানো যেতে পারে। তাই স্বাস্থ্যগত বা চিকিৎসা সংক্রান্ত কারণে গর্ভপাত করার জন্য কিছু বৈধ দিক নিয়ে আলোচনা করা হল।
গর্ভাবস্থা অব্যাহত থাকলে মায়ের যদি মৃত্যুর আশঙ্কা থাকে অথবা তার অপুরণীয় ক্ষতি হয়ে যায়।
ভবিষ্যতে জন্ম নেয়া সন্তানটি যদি খুব বড় ধরনের শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হয়ে জন্মানোর আশঙ্কা থাকে। আলট্রাসনোগ্রাম বা এম্নিওসেন্টেসিস শিশুর  বিকলাঙ্গতা টের পাওয়া যায়।
গর্ভের প্রথম তিন মাসে মা জার্মান মিসল, গুটি বসন্ত, টক্সপ্লাজমোসিস জাতীয় রোগে ভুগে থাকেন।
বাবা অথবা মা এর কেউ যদি মানসিক প্রতিবন্ধী হন।
মা যদি গর্ভাবস্থার প্রথম দিকে রেডিওথেরাপির মতো চিকিৎসা নিয়ে থাকেন।
মায়ের কোন রোগের চিকিৎসার কারণে যদি গর্ভস্থ শিশুর ক্ষতিকারক ওষুধ খেতে হয়।
গর্ভের সন্তানটি যদি ধর্ষণের ফসল হিসেবে জন্ম নেয়।
যদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যর্থতার কারণে গর্ভধারণ হয় এবং তা চালিয়ে গেলে মায়ের মানসিক বা শারীরিক বিপর্যয়ের সম্মুখীন হবার আশঙ্কা থাকে।
থেরাপিউটিক এবরশন করাতে হলে স্ত্রীর সঙ্গে স্বামীরও লিখিত সম্মতি নিতে হয়। গর্ভপাত অবশ্যই হাসপাতালে করানো উচিৎ। মায়ের কোনো রোগ এর কারণে যদি এটা করাতে হয় তাহলে অবশ্যই সেই বিষয়ে কমপক্ষে দুই জন বিশেষজ্ঞ চিকিৎসকের লিখিত অনুমতির প্রয়োজন আছে। যদি দ্রুত গর্ভপাত না করালে মায়ের মৃত্যুর সম্ভাবনা থাকে তাহলে অবশ্য সার্জন অন্য কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই এমনটি করতে পারেন। চিকিৎসা-শাস্ত্রমতে ভ্রুণের প্রথম দিন থেকেই একটি মূল্যবান প্রাণ হিসেবে বিবেচনা করতে হবে। তাই প্রথমেই, থেরাপিউটিক এবরশনের বাচ্চাটি সুস্থ এবং বাঁচিয়ে রাখার চেষ্টা চালাতে হবে।