ঢাকাSaturday , 13 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন লাইফে ঈদ পোশাক সম্ভার

Link Copied!

sapnoলাইফস্টাইল ডেস্ক : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশ-বিদেশে সমাদর উপযোগী পোশাক সম্ভার তুলে ধরলো স্বপ্ন লাইফ। তেজগাও এর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে “স্বপ্ন লাইফ ২০১৫ ঈদ ফ্যাশন ফিয়েস্তা” শীর্ষক ফ্যাশন শো এর মাধ্যমে উপস্থাপন করা হল নজরকাড়া সব পোশাক।
টুপটুপ বৃষ্টিমুখর সন্ধ্যায় জমকালো এক আয়োজনে হাজির করা হয়েছিল তারার মেলা। স্বপ্ন লাইফের নিয়মিত পাঁচ পোশাক ডিজাইনারের অনবদ্য নকশায় সৃষ্টি হয়েছে মোঘল আবহে গড়া থ্রিপিস, ছেলেদের আরামদায়ক পাঞ্জাবী, সব ধরনের অনুষ্ঠান উপযোগী শাড়ি । কাজী কামরুল ইসলামের কোরিওগ্রাফিতে এই আকর্ষণীয় পোশাক সম্ভাব র‌্যাম্পে তুলে ধরেন তারকা মডেল রুমা, রিসিলা, মিথিলা, অর্পিতা, আনুশা, রাতুল, ইমরান, জনি, শান্তসহ আরও অনেকে।শুক্রবার সন্ধ্যার এ আয়োজনে নামকরা সব তারকার উপস্থিতি আলোর ঝলকানি ছড়িয়েছিল আরও একধাপ বেশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিক্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসিরসহ অন্যান্য কর্মকর্তারা।