ঢাকাFriday , 12 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণায় আসক্তির বিশেষ কারণ

Link Copied!

protaronaলাইফস্টাইল ডেস্ক : দাম্পত্যে উভয়ের প্রয়োজনীয় মনোযোগ একটি প্রয়োজনীয় শর্ত। সম্পর্কের যত্ন যারা বোঝে তারা এ শর্ত পুরোটাই পূরণে আগ্রহী। কিন্তু অনেক সম্পর্কে প্রতিনিয়ত প্রতারণা কোনো নতুন কিছু নয়। সম্পর্কের ক্ষেত্রে তাদের এই প্রতারণা যেন একটা নেশা। আর এই নেশায় আশক্ত থাকেন কিছু বিশেষ ধরনের মানুষ। যেমন-
সামাজিক যোগাযোগে বেশি সক্রিয়: নানা গবেষণা অনুযায়ী সামাজিক যোগাযোগে বেশি সক্রিয় মানুষদের মাঝে সম্পর্কে প্রতারণা, ব্রেক আপ ও ডিভোর্সের হার অনেক বেশি। প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় আর রোমান্সে ডুবে থেকে দাম্পত্যে হয় উদাসীন। নিজের ত্রুটি ঢাকতে এসব মানুষের মাঝে নানা ছলচাতুরি জন্ম নেয়।
অতীতে প্রতারণার রেকর্ড আছে: যতই আপনি অতীত ভুলে জীবন নতুন করে শুরু করতে চান, কিংবা মনে করেন যে আপনার সাথে প্রিয় মানুষটি প্রতারণা করবেন না, আপনার এই ধারণা প্রায়ই ভুল হয়। আপনার সঙ্গী যদি আগের সম্পর্কে প্রতারণা করে থাকেন। তাহলে আপনার সঙ্গেও তার প্রতারণা করার আশঙ্কা অনেক বেশি থাকে।
যৌনতায় আগ্রহ বেশি: যৌনতায় অধিক আগ্রহী মানুষেরা সব সময়ই বৈচিত্র্য খোঁজেন। তাই সঙ্গী বদলের নেশায় জড়িয়ে যান। এটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।
পর্যাপ্ত সচ্ছলতা: দর্শনধারী ধনী পুরুষের প্রতি অধিক নারী আকৃষ্ট হবেন এটাই স্বাভাবিক। এই সুযোগে তারাও গা ভাসিয়ে দেন। একে একে সবার সঙ্গে সম্পর্ক রক্ষায় তাদেরকেও প্রতারণার আশ্রয় নিতে হয়। কিছু অর্থকাতর নারীর আচরণ মূলত এই প্রতারণার জন্য দায়ি।