ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সবার প্রতিনিধিত্ব করে না

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : বিএনপি বাংলাদেশের ১০০ ভাগ জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ১০০ শতাংশ ভোট পায় না, এমনকি ৮০ শতাংশও ভোট পায়না। তবে এটা সত্য যে বিএনপি সরকার গঠন করে। আবার এমনিভাবে আওয়ামী লীগও সরকার গঠন করে।’
রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা যদি জনগণ ও সুন্দরবনের সৌন্দর্যের কথা চিন্তা করে থাকেন তাহলে তাদের এই একগুয়েমি চিন্তা থেকে সরে আসবেন।’
তিনি বলেন, ‘বিএনপি বলছে না কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই করতে হবে, তবে সেটা রামপালে নয়। অন্যকোথাও বা কক্সবাজারে যদি কয়লা বিদ্যুৎ কেন্দ্র হয় সেখানে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে বন হেরিটেজ থেকে সুন্দরবনের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ক্ষমতাসীনদের মধ্যেই অনেক শীর্ষস্থানীয় নেতা যারা দেশকে ভালোবাসেন তারাও চান না এই বিদ্যুৎ কেন্দ্র হোক বলে জানান তিনি।
উপস্থিত সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আ. সালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সহ দপ্তর আসাদুল করিম শাহিন, সাবেক সাংসদ শাম্মী আক্তার প্রমুখ।