ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির কথায় সুর পাল্টাচ্ছে বিএনপি

Link Copied!

hanif-1কুষ্টিয়া প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্তে বৈঠকের পর ভারতবিরোধীতার ব্যাপারে বিএনপি নতুর করে সুর পাল্টাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি বাংলাদেশের অনেক নেতার সঙ্গে বৈঠক করলেও শুধুমাত্র বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠকে বলেছেন, ভারত কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এরপরই ভারতের কাছে নিজেদের অবস্থা ভাল নয় জেনে বিএনপি আবারও সুর পাল্টে নতুন করে ভারতবিরোধীতা শুরু করেছে।’
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের আয়োজনে পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই ভারতবিরোধী রাজনীতি করে এসেছে দাবি করে হানিফ বলেন, ‘নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা বললো, তারা কখনই ভারতবিরোধী রাজনীতি করে নাই, আর করবেও না। কিন্তু বিএনপির রাজনীতির মূল অস্ত্রই হলো ভারতবিরোধিতা। সেটা দিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।’
ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের যেসব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। দুই দেশের দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানের জন্য বন্ধুত্বপূর্ণ একটা ভাল সমঝোতাই হয়েছে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলাম, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শিহাব উদ্দিনসহ পরিবহন মালিক ও নেতারা উপস্থিত ছিলেন।