ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজভীর জামিন আবেদন নাকচ

Link Copied!

Rizviনিজস্ব প্রতিবেদক : খিলগাঁও পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক তিনটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে এই মামলা তিনটি গত ২৮ মে ও ১ জুন ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদনের জন্য তুললে নাকচ করা হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককেটল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দানের অভিযোগে পল্টন, খিলগাঁও ও মতিঝিল থানায় বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে পৃথক এই তিন মামলা দায়ের করা হয়।