ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দিনেই বিএনপির ৯০ কর্মী মুক্ত

Link Copied!

ctg-gelচট্টগ্রাম প্রতিনিধি : পাঁচ জানুয়ারি সরকারের বর্ষপূর্তিকে কেন্দ্র করে নগরীর নাসিমন ভবনে পুলিশের সাথে ২০ দলীয় জোটের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির ৯০ নেতাকর্মী একই দিনে জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার তারা  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এরআগে এই মামলায় এক সাথে চট্টগ্রাম বিএনপির শীর্ষ দুই নেতাসহ তিনশ নেতাকে নজিরবিহীনভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং আবার এক দিনেই একসাথে ৯০ জনকে এক মামলায় জামিনের নজিরও সাম্প্রতিক সময়ে নেই।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন বলেন, ‘কোতোয়ালী থানায় দায়ের করা একটি নাশকার মামলায় উচ্চ আদালত ও চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত থেকে মঙ্গলবার ৯০ জনের জামিন আদেশ আসে। যাচাই বাছাই শেষে বুধবার সকাল থেকে তাদের জামিনে মুক্তি দেয়া হয়।’
একই মামলার ৪৫ আসামি গত ২৭ মে জামিন পেয়ে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। ৮ জুন মুক্তি পান ওই মামলার আসামি দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক।
উল্লেখ্য, চলতি বছরের পাঁচ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে নাসিমন ভবনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিক্ষোভে আসার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবির। এরপর পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে পন্ড হয়ে যায় সমাবেশ।
এসময় পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ প্রায় তিন’শ নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনসহ ৫০০ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।