ঢাকাThursday , 11 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুশীল সমাজ জ্ঞানপাপি

Link Copied!

Promod mankinনিজস্ব প্রতিবেদক : দেশের সুশীল সমাজকে জ্ঞানপাপি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। তিনি বলেন, ‘এরা রাত জেগে টেলিভিশন দেখে, টক-শো করে। কিন্তু যখন পেট্রোলবোমা মারে কেউ প্রতিবাদ করে না। কেউ কেউ বলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। যার যেই দায়িত্ব তাকে সে দায়িত্ব পালন করতে দেয়া কর্তব্য। এরাই আমাদের সুশীল সমাজ। আসলে এরা সুশীল সমাজ নয় এরা জ্ঞানপাপি।’
বুধবার রাতে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রমোদ মানকিন বলেন, ‘পরিবেশ মানুষের অধিকার। যারা মানুষের মঙ্গল করে তাদের অভিনন্দন জানায় আমাদের সরকার।’
তিনি বলেন, ‘একটা মাছ যেমন গরম পানিতে বাঁচতে পারে না ঠিক একটা মানুষও গরম বায়ুতে বাঁচতে পারে না। যারা এই বায়ুকে দুষণমুক্ত রাখতে কাজ করে তারাই সত্যিকার মানবাধিকার কর্মী।’
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠান শেষে মানবাধিকার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি ইব্রাহীম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন। এছাড়া বক্তব্য দেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর হাজী লিয়াকত আলী প্রমুখ।