ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাঁটুতে ব্যথা নিয়ে হাসপাতালে এরশাদ

Link Copied!

ershad-নিজস্ব প্রতিবেদক : হাঁটুতে ব্যথা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন এইচ এম এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।
তিনি বলেন, ‘হঠাৎ করেই গতকাল সন্ধ্যার পর থেকে স্যারের বাম পায়ের হাঁটুতে ব্যথা অনুভব হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বতর্মানে তার ওই হাঁটু ফুলা রয়েছে।’
এদিকে দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ায় আজকের সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়েছে। কারণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এরশাদের।
সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ৮৫ বছর বয়স্ক এরশাদ। তবে এর আগে ২০১৩ সালের শেষ দিকে এরশাদকে মাসখানেক সম্মিলিত সামরিক হাসপাতালে থাকতে হয়েছিল। পরবর্তীতে জানা যায়, রাজনৈতিক কারণেই তাকে সেখানে থাকতে হয়েছে।