ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার রফিকুলের জামিন বহাল

Link Copied!

Rafiqনিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধে গাড়ী ভাংচুর, পেড়ানোর অভিযোগ এনে রাজধানীর পল্ববী ও মিরপুর থানায় দায়ের করা সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাইকোর্টে দেয়া জামিনাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ রফিকুল ইসলাম মিয়াকে দেয়া হাইকোর্টর জামিন আদেশ স্থগিত করতে একটি আবেদন করেছিলো, সে আবেদনের শুনানি করে বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার আদেশ বলেন, ‘নো অর্ডার’। অর্থাৎ মিয়াকে দেয়া হাইকোর্টেরজামিন আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
উল্লেখ্য, এর আগে গত ২৬ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্টের বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।