নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি ইকবাল কবির এর সম্বনয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে এ আদেশ দেন।
গতকাল সোমবার ফখরুলের পক্ষে এ আবেদনটি দায়ের করেন তার স্ত্রী রাহাত আরা বেগম। আবেদনে চিকিৎসার জন্য ফখরুলকে হাসপাতালে ভর্তির নির্দেশনা চাওয়া হয়।
আজ আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
পরে আদালত থেকে বেরিয়ে এহসানুর রহমান বলেন, ‘ফখরুল সাহেবের চিকিৎসার নির্দেশনা চেয়ে গতকাল তার স্ত্রীর পক্ষে আমরা আবেদনটি করেছিলাম।’ শুনাননি শেষে আজ আদালত এ আদেশ দেন।

