ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ দিন পর বাসা থেকে বের হলেন মিশু

Link Copied!

mishuনিজস্ব প্রতিবেদক : তিনদিন নিজ বাসায় গৃহবন্দি থাকার পর বাইরে বের হলেন গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়কারী ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। গত ৫ জুন রাত ১২টা থেকে ৭ জুন পর্যন্ত তাকে নিজ বাসায় গৃহবন্দি করে রাখে পুলিশ। সেই সঙ্গে তার মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার রাতে তার বাসা থেকে পুলিশ প্রত্যাহার এবং তার মোবাইল ফিরিয়ে দেয়া হয়।
আজ সোমবার বাসা থেকে বের হয়ে তোপখানা রোডস্থ বামমোর্চার কার্যালয়ে আসেন মিশু। সেখানে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তিনি তার গৃহবন্দি হয়ে থাকর কথা জানান।
সংবাদ সম্মেলনে মিশু বলেন, ‘৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের সফর এবং দু’দেশের মধ্যে হওয়া চুক্তি, সমঝোতা স্মারক ও দলিল স্বাক্ষরের বিষয়ে ওইদিন বিকেলে গণতান্ত্রিক বামমোর্চা দেশবাসীর পক্ষে বক্তব্য তুলে ধরার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে সভা আহ্বান করে। কিন্তু তার আগেই পুলিশ আমাকে গৃহবন্দি করে ফেলে। পুলিশ ৬ জুন বিকেলে প্রেসক্লাবের আশপাশ থেকে বামপন্থি সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে এবং গণতান্ত্রিক বামমোর্চা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হানা দেয়। পুলিশি সন্ত্রাসের কারণে বামমোর্চার পূর্বনির্ধারিত সমাবেশ করা সম্ভব হয়নি।’
মিশু বলেন, ‘গণতান্ত্রিক বামমোর্চাসহ অন্যান্য প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সংগঠনের সভা-সমাবেশ-মিছিলে বাধা প্রদান ও নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্রমশ তার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মুখোশ খুলে ফেলেছে। উন্নয়নের ধুয়া তুলে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে একদিকে সীমাহীন লুটপাট-দুর্নীতি করে যাচ্ছে, অন্যদিকে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভারতীয় শাসকগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে বেপরোয়া হয়ে উঠেছে।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর এবং দলিল স্বাক্ষর সম্পর্কে মিশু বলেন, ‘চুক্তিগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ভারতকে ট্রানজিটের নামে বাংলাদেশের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে পর্যন্ত একাধিক পথে যোগাযোগের ব্যবস্থা করে দেয়া হয়েছে। অথচ বাংলাদেশের মানুষের জন্য একান্ত জরুরি বিষয় তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়টি অমিমাংসিত রয়ে গেছে। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।’
এদিকে মোশরেফা মিশুকে গৃহবন্দি এবং দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ৯ জুন বিকেল ৪টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বামমোর্চা।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সুধাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আবদুস সালাম, অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ।