ঢাকাMonday , 8 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই

Link Copied!

Ershadবরিশাল প্রতিনিধি : জাতীয় পার্টি ছাড়া দেশে এখন আর কোনো দল নেই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায়। এ দেশের মানুষ দুই দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোর্তুজা আবেদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।