ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘৪৪টি নদীর পানির হিস্যা আদায় করবেন প্রধানমন্ত্রী’

Link Copied!

mojaনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটি নদী নয়, ৪৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করবেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ঐতিহাসিক ছয় দফা দিবস’ উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদলের উদ্যোগে এ আলোচনাসভা হয়।
এ সময় মন্ত্রী বলেন, ‘বাঙালির মুক্তির সনদ হিসেবে বঙ্গবন্ধু ছয় দফা উপস্থাপন করেছিলেন। ছয় দফা বাঙালির বাঁচার দাবিতে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু জানতেন, ছয় দফা উত্থাপিত হলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। তবুও তিনি বাঙালিদের স্বাধীনতার প্রতীক ছয় দফা তুলে ধরতে পিছ পা হননি।’
তিনি আরো বলেন, ‘১৯৬২ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, যুদ্ধ করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে। আর স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ হচ্ছে এই ছয় দফা। বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র নেতা যিনি শুধু স্বাধীনতার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি, তিনি দেশের মানুষের জন্য স্বাধীনতা এনেছেন।’
সেমিনারে ‘বাঙালির ম্যাগনা কার্টা বঙ্গবন্ধুর ছয় দফা এবং দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।
বিজ্ঞান অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। এ ছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।