ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রফিকুল ও আমানসহ ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তারের আদেশ

Link Copied!

amanullah-aman-rafiqulনিজস্ব প্রতিবেদক : বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় বিএনপির স্থয়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।
আজ মামলাটির ধার্য্য দিনে ৪২ আসামির মধ্যে ২৮জন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ ছাড়া অন্য যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- দলের জাতীয় নিবার্হী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়েদা আশিয়া আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শেখ শিবলী নোমানীসহ ২৮ জন।
মামলা দুটিতে মোট আসামি ৪২জন। অপর আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন জেল হাজতে রয়েছেন।
২০১৫ সালের ২৪ মার্চ মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল সফল করার উদ্দেশে মিরপুর মডেল থানার জনসেবা প্রকল্প অফিসের সামনে জড়ো হয়ে রাস্তায় চলাচলরত যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাংচুরসহ অগ্নিসংযোগের চেষ্টা করে।
ঘটনায় ওই দিনই মিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেন।