ঢাকাSunday , 7 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা-মোদি বৈঠক শুরু

Link Copied!

Narendra-Modiনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা সফররত নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক শুরু হয়েছে। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শুরু হয়েছে। এ বৈঠক আধা ঘণ্টা স্থায়ী হবে।
এরআগে নরেন্দ্র মোদির সঙ্গে একই স্থানে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বিকেল ৪টায় রওশন-মোদি বৈঠক শেষ হওয়ার পরই খালেদার সঙ্গে বৈঠকটি শুরু হয়।
নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে বিকেল পৌনে ৪টায় হোটেল সোনারগাঁওয়ে ঢোকেন খালেদা জিয়া। বেগম জিয়ার সঙ্গে হোটেলে যান বিএনপির তিন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও তরিকুল ইসলাম। এছাড়া আরো রয়েছেন চেয়ারপারসনের দুই উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। খালেদা জিয়াসহ এদের মধ্যে পাঁচজন মোদির সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন।
জানা গেছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত সরকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশাসহ দেশে গণতন্ত্রের সঙ্কট চলছে- এমন চিত্র দেখিয়ে তা থেকে উত্তোরণে ভারত সরকারের সহযোগিতা চাইতে পারেন খালেদা জিয়া।