ঢাকাFriday , 5 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে ঢাকায় স্বাগত জানাবে সিপিবি

Link Copied!

cpbনিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তারা বলেছে, বাংলাদেশ ও ভারত উভয় দেশের স্বার্থে দু’দেশের মধ্যে পারস্পরিক সমমর্যাদাভিত্তিক বন্ধুত্ব, সহযোগিতা, সৌহার্দ্য বাড়ানো প্রয়োজন।
শুক্রবার সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
তারা বলেন, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব ক্ষুণ্ণ হোক সাম্রাজ্যবাদ ও প্রতিক্রিয়াশীল মহল বিশেষ সে বিষয়ে আগ্রহী। দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়সমূহ সুরাহা না হওয়ার এবং কিছু বিষয় ঝুলে থাকার এই পরিস্থিতিকে তারা কাজে লাগাচ্ছে।
তারা আরো বলেন, দু’দেশের মধ্যে একটি বড় সমস্যা হলো অভিন্ন নদীর পানি বণ্টনের ন্যায়সঙ্গত মীমাংসা। এ বিষয়ে বিলম্ব ও টালবাহানা বাংলাদেশের জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পর্কে মীমাংসিত ফর্মুলা নতুন করে আলাপ-আলোচনা করতে হবে বলেও অযৌক্তিকভাবে বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।
এছাড়াও দু’দেশের মধ্যে রয়েছে বিপুল বাণিজ্য ঘাটতি, কাঁটাতারের বেড়া, সীমান্তে গুলি করে মানুষ হত্যা ইত্যাদি সমস্যাগুলো নিরসনের আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।