ঢাকাTuesday , 15 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের কাছে বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার আয়োজিত সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি। তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ বন্ধ করে দিয়ে তারা জনগণের কাছে এসে ক্ষমা চাক তাদের ভুলের জন্য। ভুল রাজনীতিতে হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই জনগণের কাছে ক্ষমা চেয়ে এ দেশের রাজনীতিতে তাদের অবস্থান পাকাপোক্ত করার জন্য আহ্বান করছি।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে তবে সংসদ বর্জন করে নয়, সংসদে যোগদান করে গঠনমূলক সমালোচনা করে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হন।’
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৯৭০ সালে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে দেশ স্বাধীন পেয়েছিল। এবার ২০১৮ সালে সারা জাতি ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে ভোট দেওয়ার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত দেশ নির্মাণের জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে।’
সৈয়দ আশরাফকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘তিনি অত্যন্ত সাহসী এবং মেধাবী নেতা ছিলেন। কিন্তু খুব প্রচারবিমুখ ব্যক্তি ছিলেন। খুব সাধারণভাবে চলাফেরা করতেন। ওয়ান ইলেভেনের সময় বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছিল, সেই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যার কারণে পুরস্কার হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বরণ করে নিয়েছিলেন।’
আলোচনা সভায় বঙ্গবন্ধু দুস্থকল্যাণ সংস্থার সভাপতি মো. মাহবুব হোসেন, সাংবাদিক নেতা অভি চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।