ঢাকাThursday , 10 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশকে এগিয়ে নিতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে তার দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্প‌তিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করেই গণমানুষের জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ। তার দেখানো পথ ধরেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, ‘যারা জাতির জনকের আদর্শকে অনুসরণ করে নাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং তার উন্নয়ন দর্শনে আস্থা রেখেছে। সেজন্যই এবারের নির্বাচনে বিপুল সমর্থন দিয়েছে। জনগণের আস্থার প্রতিদান দিয়ে আওয়ামী লীগ এ দেশকে সোনারবাংলা হিসেবে গড়ে তুলবে।’
এর আগে জাতির জনকের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।