ঢাকাWednesday , 9 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্যমন্ত্রীর জন্য দোয়া দাওয়াতে ইসলামীর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশ ও জাতির কল্যাণে যাতে কাজ করতে পারেন সেজন্য নতুন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের জন্য দোয়া করেছে অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ। তথ্যমন্ত্রী হিসেবে সুন্দরভাবে দায়িত্ব পালন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
বুধবার তথ্যমন্ত্রীর রাজধানীর ধানমন্ডির বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামীর জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী।
এর আগে সংগঠনের নেতারা নতুন তথ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, শোয়াইব আত্তারি, আব্দু্ল্লাহ কাদেরি, মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
দাওয়াতে ইসলামের জিম্মাদার মুফতি জহির বলেন, তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জানাই। আল্লাহপাক তাকে ইসলামের খেদমত করার পাশাপাশি যেন দেশ ও জাতির জন্য কাজ করার তওফিক দিন।