ঢাকাTuesday , 8 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকা। জঙ্গিবাদকে আমরা মাথাচাড়া দিতে দেইনি, আগামীতেও দেব না।
পুনরায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থানে থাকতে চাই। আগের যেকোনো সময়ের মতো মাদকের ক্ষেত্রেও থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। তারা এখন অনেক বেশি প্রস্তুত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন-সংগ্রামে অংশ নেয়, সেটা নিতে পারে। কারণ, এটা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায় তাহলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এর আগেও আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। যেসব কাজ ইতিপূর্বে করা সম্ভব হয়নি সেগুলো শেষ করাই আমার বড় চ্যালেঞ্জ।