ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ ও জনগণের সেবার সুযোগ শ্রেষ্ঠ পাওয়া

Link Copied!

নিজস্ব প্রlতিবেদক : সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সম্মানজনকভাবে অবসরে যেতে পারছি, এটা অনেক ভালো লাগছে। দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, এটা জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি আমার বয়স ৮৫ বছর পূর্ণ হবে। এ বয়সে আল্লাহ আমাকে এমন রেখেছেন যে, আমি একটি জটিল দেশে অর্থ মন্ত্রণালয়ের মতো জটিল দায়িত্ব পালন করেছি। এখন তো আমার অবসর নেওয়ার দরকারই। ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে অবসর নেওয়া অনেক ভালো। এদিক থেকে আমার খুব সৌভাগ্য যে, আমাকে কেউ বিদায় করেনি, আমি নিজে থেকেই বিদায় নিয়েছি। এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অত্যান্ত কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘আমাকে অনেকেই বলেন, অবসরে কী করব? বাংলাদেশের করার কোনো ক্ষেত্রের অভাব নেই। আমার সংগ্রহে ৫০ হাজার বই আছে। একগুলোর সবগুলো পড়া হয়নি। এগুলো পড়ব। আর আমি ৩৪টি বই লিখেছি। আরো বই লিখব।’
সদ্য বিদায়ী অর্থমন্ত্রী বলেন, ‘আমরা গত ১০ বছরে বাংলাদেশকে ভিক্ষুকের দেশ থেকে উত্তরণ ঘটিয়েছি। বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে ভিক্ষুকের দেশ বলতে সাহস পায় না। দেশকে এ অবস্থায় উন্নয়নে আমার অংশগ্রহণ থাকায় নিজেকে ধন্য মনে করছি। আমরা আগামী ৫ বছর ধারাবাহিকভাবে তৃতীয়বার ক্ষমতায় থাকছি। আগামী ৫ বছরে দেশ এমন একটি জায়গায় যাবে, যাকে কেউ রোধ করতে পারবে না।’
সদ্য বিদায়ী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি সকলের সহযোগিতায় এতদিন দায়িত্ব পালন করেছি। আগামীতেও দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা চাই।
মুসলিম চৌধুরী বলেন, সরকারি অফিসারদের ভালো মানুষ গড়ার কারিগর হচ্ছেন অর্থমন্ত্রী। রাজনীতিতে এ ধরনের লোকের বড় প্রয়োজন। স্যার (মুহিত) আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমি মনে করি, তার জায়গা পূরণ করাটা কঠিন হবে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের জন্য বাতিঘর। বাতিঘর যেমন তার নিকট না গেলেও মানুষকে আলো দেয়, তেমনই তিনি আমাদের মাঝে না থাকলেও দূর থেকে আমাদের দিকনির্দেশনা দেবেন।
নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে, সদ্য বিদায়ী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান নতুন পরিকল্পনামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।