ঢাকাMonday , 7 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনডিএমের নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রাক্তন বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)কে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে এনডিএমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। এর আগে গত বছরের ২১ অক্টোবর এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে দেন নির্দেশ হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গত বছরের ১৬ অক্টোবর ববি হাজ্জাজের দলের নিবন্ধন নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।
গত বছরের ৮ জুলাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এনডিএম’র পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, রাজনৈতিক দল হিসেবে ২০১৭ সালের ২৪ এপ্রিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠা করা হয়। এরপর নিবন্ধন চেয়ে গত বছর ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন ববি হাজ্জাজ। কিন্তু এ বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত জানতে না পেরে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এ রিট আবেদনে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে ববি হাজ্জাজের আবেদন নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেন। এরপর ২৮ জুন ইসির পক্ষ থেকে জানানো হয় যে, গত ১১ জুন এডিএম’র আবেদন খারিজ করা হয়েছে। এ চিঠি পাওয়ার পর ববি হাজ্জাজ নিবন্ধনের নির্দেশনা চেয়ে নতুন করে রিট আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে রুল জারি করেন আদালত।