ঢাকাSunday , 6 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফখরুলসহ ১৪ জনের জামিন স্থগিত চেয়ে আবেদনের শুনানি পিছিয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দুই থানায় দায়েরকৃত নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৪ জনের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে। আগামী ২০ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ শুনানি করেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বিএনপি নেতাদের মধ্যে অন্যান্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও বরকত উল্লাহ বুলু, দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বানিজ্যবিষয়ক সম্পাদক হাজী সালাউদ্দিন আহমেদ ও ড্যাব নেতা এ জেড এমন জাহিদ।
এ ছাড়া একই মামলায় আসামি রয়েছেন তত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।