ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এরশাদ বিরোধী নেতা, কাদের উপনেতা

Link Copied!

স্পোর্টস প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে আবারো বিরোধী দলের দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। দলের প্রধান হিসেবে বিরোধী দলের নেতা হবেন এইচ এম এরশাদ। তার ছোট ভাই জি এম কাদের বিরোধী উপনেতা ও দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বিরোধী দলের চিফ হুইপ থাকবেন।
শনিবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাপা চেয়ারম্যান এরশাদ। চিঠিতে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে অনুরোধ জানান। এরশাদের পক্ষ থেকে স্পিকারের কাছে দুটি চিঠি পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।
প্রথম চিঠি আর দ্বিতীয় চিঠির ভাষা প্রায়ই এক। তবে দ্বিতীয় চিঠিতে শুধু দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলের চিফ হুইপ মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।
স্পিকারকে দেওয়া চিঠিতে এরশাদ লিখেছেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা, পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ করেন এরশাদ।