ঢাকাFriday , 4 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার দেশে আসবে সৈয়দ আশরাফের মরদেহ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বর্ষীয়ান রাজনীতিক ও সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ শনিবার বাংলাদেশে আনা হবে বলে জানিয়েছেন তার একান্ত সচিব এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন। তিনি জানান, আগামী শনিবার (৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আনা হবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ২০১৭ সালের ২৪ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর থেকে সৈয়দ আশরাফ প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। এ অবস্থাতেই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের মধ্যে ২৮৯ জন শপথ নিয়েছেন বৃহস্পতিবার। অসুস্থতার কারণে সৈয়দ আশরাফুল ইসলাম এদিন শপথ নিতে পারেননি। তিনি সুস্থ হয়ে দেশে ফেরার পর তার শপথ নেওয়ার কথা ছিল।