ঢাকাWednesday , 2 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে মন্ত্রিত্ব পাওয়ার আলোচনায় ৪ জন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নিয়ে বিজয়ী হওয়ার পর নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন এ নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশের মতোই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের সব হেভিওয়েট প্রার্থী বিজয়ী হওয়ার পর চট্টগ্রাম থেকে এবার মন্ত্রিসভায় কারা সুযোগ পাচ্ছেন এ নিয়ে চট্টগ্রাম নগরীতেও আলোচনার শেষ নেই।
এই আলোচনার শীর্ষে রয়েছেন চারজন। এরা হলেন- প্রাক্তন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বর্তমান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জাম চৌধুরী জাবেদ এবং এবার প্রথমবারের মতো নির্বাচিত চট্টগ্রামের প্রাক্তন জনপ্রিয় মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই আলোচনার বাইরেও অনেকে মন্ত্রিসভায় ঠাঁই পেতে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবারের নির্বাচনসহ টানা তৃতীয়বারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ। ২০০৮ সালে প্রথমবার বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী যুদ্ধারাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাছান মাহমুদ।
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তরুণ সাংসদ হিসেবে মন্ত্রিপরিষদে স্থান করে নিয়ে চমক সৃষ্টি করেন ড. হাছান। ওই সংসদে তিনি প্রথম ছয় মাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে সফলতার সাথে পুরো সাড়ে চার বছর মেয়াদ পূর্ণ করেন। পরবর্তী সংসদে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ওই সংসদে তিনি মন্ত্রী হিসেবে সুযোগ পাননি। তবে এবার নতুন করে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন, এমন আলোচনা এখন চট্টগ্রামের সর্বত্র।
উল্লেখ, ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের একজন দক্ষ ও চৌকস নেতা হিসেবে ইতোমধ্যে নিজের মেধা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে দেখিয়েছেন সাফল্য। এই সাফল্যের ধারাবাহিকতায় তিনি এবার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে অনেকেরই অভিমত।
অপরদিকে, তরুণ নেতৃত্বের অংশ হিসেবে এবার মন্ত্রিসভায় স্থান পাওয়ার আলোচনায় রয়েছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসন থেকে বিজয়ী প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। দীর্ঘ ১৭ বছর ধরে চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি আওয়ামী লীগের সব দুঃসময়ে দলের হাল ধরেছিলেন মহিউদ্দিন চৌধুরী। আমৃত্যু দল ও জনগণের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া মহিউদ্দিন চৌধুরীর পুত্র এখন চট্টগ্রামের অত্যন্ত আলোচিত ও জনপ্রিয় তরুণ নেতা ও সাংসদ হিসেবে ব্যাপক আলোচিত। আগামীর মন্ত্রিসভায় তিনি কোনো না কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বলে চট্টগ্রামের তরুণরা আশা প্রকাশ করেছেন।
একইভাবে তারুণ্যের প্রতিনিধি হিসেবে মন্ত্রিসভায় স্থান পাওয়ার আলোচনায় রয়েছেন বর্তমান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গত পাঁচ বছর ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি অফিসের দুর্নীতি ও হয়রানি বন্ধে তার নানামুখী পদক্ষেপ এবং সরেজমিন অভিযান ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভূমি সংক্রান্ত বিষয়ে মানুষকে হয়রানি না রাখতে এবং এই খাতে শৃঙ্খলা ফেরাতে জাবেদের ভূমিকা ছিল সবার কাছে প্রশংসনীয়। এবারো তিনি মন্ত্রিসভায় স্থান পাবেন বলে অনেকেরই আশা।
আওয়ামী লীগের অপরিহার্য নেতা বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের মিরসরাই থেকে বার বার নির্বাচিত এই নেতা বঙ্গবন্ধুর একান্ত সহচর। প্রতিটি মন্ত্রিসভাতেই তিনি প্রভাবশালী মন্ত্রী। এবারের মন্ত্রিসভাতেও তিনি স্থান পাবেন এটা অনেকেই মনে করছেন।