ঢাকাWednesday , 2 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যফ্রন্টের এমপিদের শপথ নেওয়া উচিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ নেওয়া উচিত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি মনে করি তারা ভুল করছে। মানুষ যাই দিয়েছে, যারা নির্বাচিত হয়েছে তারা তো মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং তাদের শপথ নেওয়া ও সংসদে যোগ দেওয়া উচিত। তারা একজন হলেও সেখানে দাঁড়িয়ে বলতে পারে, স্পিকার তাকে ফ্লোর দেয় না, এটা ঠিক নয়। যে ফ্লোর পায় সে বলে, সে সমালোচনা করতে পারে। আমি সেটা দেখেছি।’
গণপূর্তমন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মসজিদ-মন্দির হয়ে যাবে, হয়নি। উলু ধ্বনি হবে, হয়নি। বিএনপি অসত্য বক্তব্য দিয়েছিল। তাদের কোনো লক্ষ্য-আদর্শ নেই। দেশের উন্নয়নের জন্য তাদের কিছু নেই। তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।’