ঢাকাWednesday , 2 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের প্রার্থীরা ঢাকায় আসছেন বৃহস্পতিবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীদের নির্বাচনের অনিয়ম ও কারচুপির দালিলিক প্রমাণ নিয়ে ঢাকা আসতে নির্দেশ দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির এসব প্রার্থীরা ঢাকায় আসছেন। তাদের নিয়ে বৈঠক করবেন দলের শীর্ষ নেতারা। এরই মধ্যে তাদের কাছে এই নির্দেশনা সম্বলিত চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালেই বিএনপির দপ্তর থেকে নির্বাচনের অনিয়ম, কারচুপি, এজেন্ট ও নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের তালিকা, প্রতিটি কেন্দ্রের অস্বাভাবিক ভোটের হিসাবসহ ৮টি বিষয়ে তথ্য প্রমাণসহকারে একটি প্রতিবেদন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর জমা দেওয়ার জন্য সকল প্রার্থীর কাছে জরুরি বার্তা পাঠানো হয়েছে।
একইসঙ্গে ভোটের দিন ব্যালট পেপারে সিল মারাসহ ভোট কারচুপির ভিডিও ফুটেজ থাকলে সেগুলোও প্রত্যেক প্রার্থীর প্রতিবেদনের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে।
এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ন্ত্রিত নির্বাচন অভিহিত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট এর মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি (জাপা) ২০টি, বিএনপি ৫টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি এবং জাসদ, বিকল্পধারা ও গণফোরাম পেয়েছে দুটি করে আসন পেয়েছে।