ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডর্টমুন্ডে আরো দুই বছর কাগওয়া

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগা জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন শিনজি কাগওয়া। নতুন চুক্তি অনুযায়ী সিগনাল ইদুনা পার্কের ক্লাবটিতে ২০২০ সাল পর্যন্ত থাকবেন জাপানি এ তারকা ফুটবলার।
ডর্টমুন্ডের সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চুক্তি নবায়ন করলেন কাগওয়া। তার চুক্তি নবায়ন নিয়ে ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর মিচায়েল জর্ক বলেন, ‘শিনজি মনে করেন এই ক্লাব, শহর এবং ভক্তদের সঙ্গে বেশ ভালো যোগাযোগ রয়েছে তার।’
ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মৌসুম কাটানোর পর ডর্টমুন্ডে আসেন কাগওয়া। সিগনাল ইদুনা পার্কের ক্লাবটির হয়ে ১২৭ ম্যাচে ৩৩টি গোল করেছেন জাপানি এ অ্যাটাকিং মিডফিল্ডার।
ডর্টমুন্ডের হয়ে ২০১১ এবং ২০১২ সালে বুন্দেসলিগা শিরোপা জেতেন কাগওয়া। এছাড়া ক্লাবটির হয়ে ২০১২ ও ২০১৭ সালে জার্মান কাপের শিরোপাও জেতেন তিনি। জাপানের জার্সি গায়ে ৮৭ ম্যাচে ২৮টি গোল করেছেন ২৮ বছর বয়সি এ তারকা।