বিনোদন ডেস্ক : সর্বশেষ বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসুর ‘এলোন’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। তবে এর শুটিং শেষ হয় তার আগের বছরই। সেই হিসেবে প্রায় তিন বছর ধরে হাতে নতুন কোনো ছবি নিচ্ছেন না এ অভিনেত্রী। এই সময়ে বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিয়ে করেছেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। এরপর থেকে স্বামীর সঙ্গেই বেশিরভাগ সময় ভারতের বাইরে কাটিয়েছেন। করণের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির ছবিও নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। কিন্তু বলিউডে ফেরার নাম গন্ধ নেই তার। তার ভক্তদের মনেও একই প্রশ্ন, বিপাশা কি ফিরবেন না! আর যদিও ফিরেন সেটা কবে? এ বিষয়টি নিয়ে কোনো ধরনের কথাই বলছেন না বিপাশা। মিডিয়াকেও এড়িয়ে চলছেন। মাঝে খবর রটেছিল বিপাশা বসু নাকি প্রেগন্যান্ট। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানিয়েছেন এটা একদমই বানোয়াট খবর। তিনি প্রেগন্যান্ট নন। কিন্তু তারপরও কেন আড়ালে রয়েছেন বিপাশা? এই প্রশ্ন বিপাশা ভক্তদের মাথায় খেলে গেলেও তিনি এ বিষয়ে একেবারেই নিশ্চুপ।

