ঢাকাThursday , 21 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাকে ভালোবাসায় রাখুন: শাকিব খান

Link Copied!

পাবনায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর এই সুযোগে শাকিবকে একনজর দেখতে শুটিংস্পটে নেমেছে ভক্তদের ঢল।

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালবাসায় রাখুন। ’

ভিডিও তে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। শুটিংস্পটে হাজারো জনতার। নায়ককে কাছ থেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। মোবাইল ফোনের ক্যামেরায় শাকিবের ছবি তুলতে চেষ্টা করছেন কেউ কেউ। এদিকে বাঁশি ফুঁকে জনতাকে দূরে সরিয়ে দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।

এর আগে, ঢাকার শুটিং পর্ব শেষে গত ১৮ ডিসেম্বর পাবনায় শুটিং শুরু করেন শাকিব খান। সেখানে চলছে সিনেমার দ্বিতীয় লটের কাজ।

পাবনায় প্রায় ৯ দিন চলবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর শাকিবের গন্তব্য আমেরিকা। সেখানে হবে এই সিনেমার বাকি অংশের কাজ। সেখান থেকে ভারতে আসার কথা রয়েছে পুরো ইউনিটের। সেখানেও ধারণ করা হবে কিছু দৃশ্য।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। রাজকুমার ছবিতে শাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।

আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ।