ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে মো. মাসুদ (১৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে দক্ষিণ চরমশুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মন্টু দেওয়ান ও পরাজিত প্রার্থী হারুন ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নির্বাচন পরবর্তী সময়ে হারুন, শাহীন, প্রাক্তন ইউপি সদস্য রহিম, জয়নাল, হাশেম ও স্থানীয় প্রভাবশালী নান্নু হাজী একটি বাহিনী গঠন করেন। এই বাহিনীর সঙ্গে মন্টু দেওয়ানের সমর্থকদের মধ্যে বেশ কয়েক মাস ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হারুন ও নান্নু সমর্থকদের অনেকেই গ্রামের বাইরে চলে যান। শনিবার সকালে নান্নু বাহিনীর সদস্যরা সংগঠিত হয়ে দক্ষিণ চরমশুরা গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় মাসুদ, তারিফ, সুমন দেওয়ান ও ইফরান গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদকে মৃত ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ তারিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, চরকেওয়ারে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।