ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাকচাপায় কাদের মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাদের মোল্লা ঘোনাপাড়া মোড়ে ব্যবসা করতেন। তিনি সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আবেদ মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঘোনাপাড়া মোড়ে কাদের মোল্লা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।