ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় অস্ত্র-বোমাসহ পাঁচ ডাকাত আটক

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র, গুলি ও বোমাসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার প্রাগপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল প্রাগপুর মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় মোমিন (২৮), সিরাজুল (৩৫), সামিরুল (৩০), জুবেল (২৪) ও জাহারুল (৩২) নামে পাঁচ ডাকাতকে আটক করা হয়।
তিনি আরো জানান, ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক, দু্ই রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বাড়ি দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।