ঢাকাFriday , 9 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার চোরকে গণধোলাই দিয়ে পুলিশে

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকাবাসী চার চোরকে ধরে গণধোলাই দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কুঠিপাড়া মহল্লার বকুল (২০), সোহেল (২৫), চর-মিলপাড়ার মনির ইসলাম ওরফে গেদা (২৫), ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া ধরমপুর গ্রামের হাফিজুল ইসলাম (২৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চিথলিয়া ইউনিয়নের আলম আলীর বাড়ির প্রধান গেট ভেঙে চোর ভেতরে প্রবেশ করে। ওই বাড়িতে থাকা ইয়ামাহা ও পালসার মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকাবাসী চার চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
চোরদের কাছ থেকে চোরাইকৃত দুটি মোটরসাইকেল ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের রাশেদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।