ঢাকাWednesday , 7 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামায় এবং হাওর ও দক্ষিণ উপকূলের দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে না দাঁড়ানোয় জনগণের আস্থা হারিয়েছে। এ কারণেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয় এবং বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে মুকুল বোস, বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব. ) ফারুক খান, মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, আবদুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।