ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিলেতি মেয়ের প্রেমে বাঙালি ছেলে

Link Copied!

biletবিনোদন প্রতিবেদক : বিশ্ব ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমাটি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমার মুক্তিকে সামনে রেখে শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার অফিশিয়াল ট্রেইলার। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
৩ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেইলারে ফুটে উঠেছে বাঙালি ছেলে শুভ ও বিলেতি মেয়ে ফারিয়ার রোমান্স, বিরহ আর কমেডি। দারুণ সব নান্দনিক লোকেশনে এ প্রেম কাহিনির দৃশ্যায়নের কাজ হয়েছে। এতে কয়েকটি গানের অংশ বিশেষ দেখানো হয়েছে। এর মধ্যে ‘গেটাপ-সেটাপ দেখে চেনা যায় না’ শিরোনামের গানটি উল্লেখযোগ্য।
আগামী ১০ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এতে শুভ-ফারিয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।
এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’ সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করে। অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারা দেশে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেন জলি।