ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার ওয়ানডে দলে পরিবর্তন

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অভিযানে নামবে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ শুরুর ঠিক একদিন আগে নতুন করে লঙ্কান শিবিরে তিনজন খেলোয়াড়কে ডাকা হয়েছে। এরা হলেন লাহিরু কুমারা, জেফরি ভেন্ডারসি এবং ভিকুম সনজয়া। পোর্ট এলজাবেথে প্রথম ম্যাচ শুরর আগে বাদ দেওয়া হয়েছে ইসুরু উদানা, থিকশিলা ডি সিলভা এবং সেকুজে প্রসন্নকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কা দলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পেস বোলার কুমারা এবং সনজয়া। দলের হয়ে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছেন কুমারা।সেকুজে প্রসন্নের পরিবর্তে লেগ স্পিন আক্রমনে নেওয়া হয়েছে জেফরি ভেন্ডারসিকে।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: উপাল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া সিলভা, রোশান ডিকওয়েলা, সানডান এরেক্কুদু, কুসাল মেন্ডিস, এসেলা গুনারত্বে, চতুরঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, জেফরি ভেন্ডারসি, লক্ষণ সান্দাকান, লাহিরু মাদুসাকানা, নুয়ান কুলাসেকারা, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমাল, ভিকুম সনজয়া।