ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিবীয় সফরে ইংল্যান্ড দলে নেই হেলস

Link Copied!

Hels-Englandস্পোর্টস ডেস্ক : মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে তারা।
ইংল্যান্ডের ক্যারিবীয় সফরে দলের সঙ্গে থাকতে পারবেন না অ্যালেক্স হেলস। ভারতে চলমান সফরে হাতে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলের ১৫ রানের হারের সঙ্গে চোটও সঙ্গী হয়েছিল হেলসের। ওই ম্যাচে ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েন তিনি। ভারতে খেলা ওয়ানডে স্কোয়াডের উপরই ভরসা ইংলিশ ক্রিকেট দলের নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ০৩ মার্চ অ্যান্টিগায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংলিশরা। একই ভেন্যুতে ০৫ মার্চ দ্বিতীয় ওয়ানডে খেলবে সফরকারী ইংল্যান্ড। আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ০৯ মার্চ, বার্বাডোজে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড স্কোয়াড: মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম প্লাঁকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি ও ক্রিস ওকস।