ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে স্বাধীনতা দিলেন এনরিক

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : রিয়াল সোসিয়েদাদকে দুই লেগ মিলিয়ে বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল’রের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। এমন সাফল্যের পর দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ভূমিকার প্রশংসায় মেতেছেন বার্সা কোচ লুইস এনরিক।
ক্যাম্প ন্যুতে গতকাল রাতে সোসিয়েদাদকে ৫-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আর দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে শেষচার নিশ্চিত হয় বার্সার। এমন জয়ের পর কোপা দেল’রেতে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে রয়েছে বার্সা। গতকাল রাতে বার্সার বড় ব্যবধানের জয়ে নিজে এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়েছেন মেসি।|
সাধারণত বার্সেলোনার হয়ে রাইট উইংয়ে খেলার চেষ্টা করেন মেসি। সোসিয়েদাদের বিপক্ষে দলের জয়ের পর মেসিকে যে কোনো অবস্থানে খেলার স্বাধীনতা দিলেন বার্সা কোচ এনরিক।
এ প্রসঙ্গে একরিকের বক্তব্য, ‘মেসি চাইলে যে কোনো অবস্থানে খেলতে পারে। নির্দিষ্ট ম্যাচে তার মাঝামাঝি এসে খেলা আমাদের জন্যই ভালো। লিওর পায়ে বল আসা মানেই আপনাকে জায়গা পরিবর্তন করতে হবে। কেননা সে বল পাস দিবেই।’