নিজস্ব প্রতিবেদক : চার দলের প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের পর্দা উঠছে শনিবার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে প্রথম রাউন্ডের দুটি ম্যাচ। বগুড়ায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। সিলেটে খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোন। সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ।
গতবারের মতো এবারও ডাবল লিগ পদ্ধতিতে বিসিএল অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল টুর্নামেন্টের শিরোপা জিতবে। এই পদ্ধতিতে কোনো ফাইনাল হবে না।
টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করে। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে দীর্ঘদিন ধরেই একসঙ্গে অনুশীলন করছে দলটি। ফিটনেস ট্রেনিংয়ের পর ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন ক্রিকেটাররা। আলাদাভাবে ফিল্ডিংয়ে ঘাম ঝরান তারা।
দলের কোচ মিজানুর রহমান বাবুল ক্রিকেটারদের পাশে থেকে শেষবারের মতো ভুলত্রুটিগুলো ধরিয়ে দেন। অনুশীলনে নামার আগে অধিনায়ক হিসেবে মোশাররফ হোসেন রুবেলের নাম ঘোষণা করে ওয়ালটন কর্তৃপক্ষ। আগের চার আসরেও দলটিকে নেতৃত্ব দেন এই স্পিন অলরাউন্ডার। মহারণে নামার আগে ওয়ালটন শিবির ছিল উজ্জীবিত, প্রাণবন্ত।
চার দলের চূড়ান্ত স্কোয়াড:
ওয়ালটন সেন্ট্রাল জোন: শামসুর রহমান, সাইফ হাসান, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, তাইবুর রহমান, শুভাগত হোম, তানভীর হায়দার, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শরীফ, শহীদুল ইসলাম, আব্দুল মজিদ, কাজী শাহাদাত হোসেন রাজীব, মোহাম্মদ শরীফউল্লাহ, জাকির আলী অনিক, দেওয়ান সাব্বির।
প্রাইম ব্যাংক সাউথ জোন: আব্দুর রাজ্জাক, আনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, ফজলে রাব্বী, তুষার ইমরান, মো.মিঠুন,আল-আমিন জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ঈমন, তৌহিদুল ইসলাম রাসেল, মঈনুল ইসলাম সুজন।
ইসলামী ব্যাংক ইষ্ট জোন: মেহেদী মারুফ, লিটন কুমার দাশ, অলোক কাপালি, তাসামুল হক, ইয়াসির আলী রাব্বী, জাকির হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, সাকলায়েন সজীব, রাহাতুল ফেরদৌস জাভেদ, ইবাদত হোসেন, সাদমান ইসলাম অনি, শাহানুর রহমান।
বিসিবি নর্থ জোন: নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দীক, জহুরুল ইসলাম অমি, মাহমুদুল হাসান লিমন, সাদমান ইসলাম অনিক, নাসির হোসেন, ধীমান ঘোষ, আরিফুল হক, ফরহাহদ হোসেন, সাঞ্জামুল ইসলা, শফিউল ইসলাম, সাদ্দাম হোসেন, ইয়াসিন আরাফাত মিশু, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, তাইজুল ইসলাম।

