ঢাকাThursday , 20 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

Link Copied!

Songhorsho Bograঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দুগ্রুপের সংঘর্ষে আতিয়ার খা (৪৫) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আহতদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেবিনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংর্ঘষ হয়। আতিয়ার একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেবিনগর গ্রামে অধিপত্য বিস্তার নিয়ে খা ও মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে আজ দুপুর ২টার দিকে দুই দলের লোকজন গ্রাম্য অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আতিয়ার খা মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।